নড়াইল সদর উপজেলার আলুকদিয়া গ্রামে তিন মাস বয়সী নিজের শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাবাসসুম। এ ঘটনায় অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।পুলিশ ও নিহত শিশুর স্বজনদের সূত্রে জানা যায়, দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনের সঙ্গে সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যার বিয়ে হয়। সন্তান জন্মের পর আরিফা শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। প্রায় এক মাস আগে অভিযুক্ত মা আরিফা শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে তার মা হত্যা করেছে, এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।নিহত শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, “গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন করে জানায় আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু আজ ভোর সকালে আলুকদিয়া থেকে ফোন দিয়ে জানানো হয়, আমার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার (তাবাসসুম) গলার দুইপাশে দাগ দেখতে পায়।”অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃতীয় দিনে লঙ্কানদের আধিপত্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের
তৃতীয় দিনে লঙ্কানদের আধিপত্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের

গল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশি বোলারদের নাকানি-চোবানি খাওয়াচ্ছিলেন শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা। পরিস্থিতি এমন ছিল যে, ব্যক্তিগত ২’শর পথে হাঁটছিলেন Read more

ভাঙ্গুড়ায় গ্রাম আদালত অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ
ভাঙ্গুড়ায় গ্রাম আদালত অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ

পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় কাউন্সিল আদালতগুলো অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ। ফলে আগে যে অভিযোগ এজলাসে বিচারের মাধ্যমে বিবাদমান পক্ষগুলোর Read more

বরিশালে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
বরিশালে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

বরিশালের মেঘনা নদী ও সংলগ্ন খাল থেকে নিষিদ্ধ ঘোষিত জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ Read more

এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়া প্রসঙ্গে প্রসেনজিৎ
এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়া প্রসঙ্গে প্রসেনজিৎ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় ও গ্ল্যামারে সমার্থক। বড়পর্দায় তার মুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাস্তবজীবনেও তিনি এক স্বতন্ত্র স্টাইল Read more

মধ্যরাতে উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কমপ্লিট শাটডাউন ঘোষণা
মধ্যরাতে উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কমপ্লিট শাটডাউন ঘোষণা

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে Read more

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন