নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়া বন্ধে রিজেন্ট বোর্ড সভা স্থগিতের দাবিতে লিখিত বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল।বৃহস্পতিবার (০৯ মার্চ ) দুপুরে সাদা দলের সভাপতি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক ড. মো: জাহাঙ্গীর সরকার ও সাংগঠনিক সম্পাদক ড. আব্দুল কাইয়ুম মাসুদ স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে যা উল্লেখ করা হয় তার হুবহু তুলে ধরা হলো।”নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বর্তমান উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে নজিরবিহীন রাজনীতিকরণ,নগ্ন স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতির মতো গুরুতর অভিযোগ নিয়ে ‘সাদা দল’ দীর্ঘ সময় ধরে সোচ্চার রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, বর্তমান উপাচার্যের বিরুদ্ধে উল্লিখিত অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃক অনুসন্ধান চলমান থাকা সত্ত্বেও তিনি পুনরায় বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।দেশের মূলধারার সকল সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় উপাচার্যের এসব প্রশাসনিক অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের খবর বর্তমানে বহুল আলোচিত। এই পরিস্থিতি ও জনমনে তৈরি হওয়া সংক্ষোভকে তোয়াক্কা না করে, উপাচার্য ও তার অনুগত প্রশাসন দিয়ে বিতর্কিত ও অবৈধ নিয়োগগুলোকে বৈধতা দেওয়ার হীন উদ্দেশ্যে বিভিন্ন নিয়োগ বোর্ডকে আহ্বান করেছেন এবং আগামী ১১ এপ্রিল, ২০২৬ তারিখ রিজেন্ট বোর্ডের সভা আহ্বান করেছেন। আমরা মনে করি, চলমান তদন্ত প্ৰক্ৰিয়া শেষ না হওয়া পর্যন্ত এবং আনীত অভিযোগসমূহ নিষ্পত্তি না করে বিভিন্ন বোর্ড সম্পন্ন করা এবং রিজেন্ট বোর্ডের মাধ্যমে এসব নিয়োগ চূড়ান্ত করা হবে সম্পূর্ণ অনৈতিক ও আইন পরিপন্থী।এমতাবস্থায়, নোবিপ্রবি সাদাদল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ১১ এপ্রিলের রিজেন্ট বোর্ড সভা এবং সকল প্রকার বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার আহ্বান জানাচ্ছে।আমরা রিজেন্ট বোর্ডের সংশ্লিষ্ট সকল সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে এবং নৈতিক ও আদর্শিক জায়গা থেকে অনুষ্ঠিতব্য সভায় অংশগ্রহণে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং মেধার সুরক্ষা নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টার আশু হস্তক্ষেপ ও প্রশাসনিক সংস্কারের দাবি জানাচ্ছি।বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা আনয়নে, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই ন্যায়সঙ্গত আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের এই প্রতিবাদ উপেক্ষা করে যদি কোনো প্রকার নিয়োগ বোর্ড কিংবা রিজেন্ট বোর্ডের মতো সভা অনুষ্ঠিত হয় এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়, তবে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনই সম্পূর্ণরূপে দায়ী থাকবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইসরাইরের অধিকৃত ভূখণ্ডে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।ইসরাইলি গণমাধ্যমের Read more

ধামইরহাটে বাবা-মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
ধামইরহাটে বাবা-মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

নওগাঁর ধামইরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের ওপর অভিমান করে সাগর ইসলাম (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (০৯ মে) Read more

নবীনগরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
নবীনগরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোর Read more

পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

বরগুনার পাথরঘাটায়  ইমাম হোসেন  নামে এক ছাত্রদল নেতাকে রাতের আধারে মুখোশ পরে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) Read more

ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না: নরেন্দ্র মোদী
ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না: নরেন্দ্র মোদী

ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল কোনোভাবেই সহ্য করবে না বলে পাকিস্তানের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শুক্রবার (১৫ আগস্ট) স্বাধীনতা Read more

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোর চাপায় শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোর চাপায় শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অটোরিকশার চাপায় রাকেশ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন