ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। গত রবিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান।মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত এ মামলায় জামিনে ছিলেন ফয়সাল করিম। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এর মধ্যে গত মাসে ভারতে গ্রেপ্তার হয়েছেন তিনি।এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের অনুরোধ’
‘বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের অনুরোধ’

বাংলাদেশে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে Read more

সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা Read more

শেরপুরে সীমান্তে ৪৯৭ বোতল ভারতীয় মদসহ ২টি গরু জব্দ
শেরপুরে সীমান্তে ৪৯৭ বোতল ভারতীয় মদসহ ২টি গরু জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুটি গরু জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার Read more

বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় গ্রেনেড উদ্ধার
বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় গ্রেনেড উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়ে সবজি চাষ করার সময় একটি গ্রেনেড পাওয়া গেছে। খবর Read more

কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ
কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডি‌প্লোমা ও বিএসসি কৃ‌ষি‌বিদ‌দের ম‌ধ্যে বৈষম্য নিরস‌নের দাবিতে ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অবরোধ Read more

মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

নিউইয়র্ক সিটির মেয়রপ্রার্থী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (০১ জুলাই) ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন