মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নে হাতনি এলাকায় কবরস্থানে মাটি ভরাট ইস্যুকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার সুদক্ষিরা এলাকায় অবস্থিত হাজী শহিদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে হাজী শহীদুল ইসলামের ছেলে মেহেদী হাসান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, মানববন্ধন করে ও উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় আমাদের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে কবরস্থানে মাটি সরবরাহকারী ইয়াছীন গংরা দীর্ঘদিন ধরে তিন ফসলি জমির মাটি কেটে হাতনি কবরস্থানে দেয়ার নামে বিভিন্ন স্থানে ড্রাম ট্রাকে বিক্রি করে আসছে।তিনি আরও বলেন, ড্রাম ট্রাকগুলো অবৈধভাবে চলাচল করছে। ফলে সড়ক নষ্ট হচ্ছে এবং আশপাশের বাড়িঘরের ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা এসব অনিয়মের প্রতিবাদ ও বাধা দিলে আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দিয়ে মামলায় জড়ানো হয়।আরো বক্তব্য রাখেন, স্থানীয় হাজী শহিদুল ইসলাম, কহিনুর ইসলাম ও আলামিন। বক্তারা বলেন, তারা কবরস্থানের উন্নয়ন কাজের বিরোধী নন। তবে তিন ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রি ও পরিবহনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এ কারণে একটি মহল পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তারা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিও জানান তারা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, লিটন মাহমুদ, মুখলেছুর রহমান, জহিরুল ইসলাম, লিয়াকত আলী  ও হ্নদয় আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উয়েফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে রিয়াল
উয়েফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে রিয়াল

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার বিরুদ্ধে ৪.৫ বিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা) ক্ষতিপূরণের মামলা করার প্রস্তুতি Read more

গাজা যুদ্ধ বন্ধে চাপ, ট্রাম্পকে ডেমোক্র্যাটদের চিঠি
গাজা যুদ্ধ বন্ধে চাপ, ট্রাম্পকে ডেমোক্র্যাটদের চিঠি

গাজায় যুদ্ধ শেষ করতে সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কাজ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের Read more

গাজা অভিযানে যুক্ত শহিদুল আলমের প্রশংসা করলেন তারেক রহমান
গাজা অভিযানে যুক্ত শহিদুল আলমের প্রশংসা করলেন তারেক রহমান

অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা অভিযানে যুক্ত আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের উদ্যোগকে সাহসী ও প্রতীকী পদক্ষেপ হিসেবে Read more

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল Read more

৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ

কারো পৌষ মাস কারো সর্বনাশ। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে পৌষের দেখা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। Read more

৬ জুলাই: নামাজের সময়সূচি
৬ জুলাই: নামাজের সময়সূচি

আজ রবিবার, ৬ জুলাই ২০২৫ ইংরেজি, ২২ আষাঢ় ১৪৩২ বাংলা, ১০ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন