বাংলাদেশে রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্টের ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জামায়াতের এমপি ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক পৃথক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে এবছর ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, প্রকল্পের আওতায় জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে বলে আশা করা যায়। ক্যারেজগুলো পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণে উদ্যোগ গ্রহণ করবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

পবিত্র ঈদুল আজহা আজ। ঈদের নামাজ শেষে রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি। সকাল ৭টা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানির Read more

ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট
ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি–৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা Read more

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছে ইরান: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছে ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে আছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এএফপিকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ Read more

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

জয়পুরহাটে আদালত অবমাননার দায়ে জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল মোমেন ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। সোমবার (০৮ জুলাই) সিনিয়র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন