রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও চার জন শিশু হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে নতুন রামেকে ভর্তি হয়েছে ২৭ জন এবং রাজশাহীর বেসরকারি হাসপাতালগুলোতে হাম উপসর্গে ভর্তি আছে আরও ৭জন শিশু।বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১১ টায় দিকে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরী বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস এবং রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. দুলাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামে রামেক হাসপাতালে নতুন ভর্তি ২৭ জন এবং গত সাসপেক্টেড হাম উপসর্গের রোগী ডিসচার্জ হয়েছে ২৪ জন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছে ৪ জন শিশু। তিনি আরও জানান, বর্তমানে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন ভর্তি রোগী আছে ১৩২ জন। এছাড়া, সাসপেক্টেড হামে এ পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছিল ৪৭৯ জন। সাসপেক্টেড হামে এ পর্যন্ত রামেকে মারা গেছে ৫০ জন।এদিকে, হাম উপসর্গে রাজশাহী জেলার উপজেলা কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে কোনো মৃত্যু নেই বলে নিশ্চিত করেছেন রাজশাহী সিভিল সার্জন রাজিউল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. দুলাল হোসেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
