ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সঙ্গে রয়েছে দমকা ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। আজ সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আজ সকাল থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। একইসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা
লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে লন্ডনে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে হামলা হয়েছে।হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তর করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার আটক
মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার আটক

১১ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক পোস্ট মাস্টারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।রবিবার (৩ Read more

সাতকানিয়ায় হাইড্রোলিক হর্নে নৈরাজ্য, শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন
সাতকানিয়ায় হাইড্রোলিক হর্নে নৈরাজ্য, শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন

শব্দ দূষণ রোধে সরকার কঠোর অবস্থান নিলেও চট্টগ্রামের সাতকানিয়ায় এখনও অবাধে ব্যবহার হচ্ছে হাইড্রোলিক হর্ন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত Read more

নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!
নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!

মিতালী (ছদ্মনাম) এক সন্তানের জননী। তার স্বামী পেশায় একজন দিনমজুর। নদীতে মাছ ধরা থেকে শুরু করে যখন যে কাজ পায় Read more

গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি
গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। Read more

মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা
মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবুল রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন