লেবাননের রাজধানী বৈরুত ও অন্যান্য অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫৪ জনে পৌঁছেছে। সেই সঙ্গে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ। নিহত ও আহতরে সংখ্যা আরও বাড়তে পারে।গত ৭ এপ্রিল মঙ্গলবার ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে যুদ্ধাবসানের দিকে পরিচালনা করা নিয়ে আলোচনা ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই গতকাল বুধবার লেবাননজুড়ে শতাধিক বিমান হামলা পরিচালনা করে ইসরায়েলি বিমানবাহিনী।মাত্র ১০ মিনিট ধরে চলে এই অভিযান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, এ অভিযানে অংশ নিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর ৫০টি যুদ্ধবিমান এবং ১০ মিনিটে পুরো লেবাননে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করা হয়েছে।অধিকাংশ বোমা ফেলা করা হয়েছে লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে। ফলে ধ্বংস ও প্রাণহানি মাত্রা অনেক বেশি। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, নিহত-আহত এবং তাদের স্বজনদের ভিড়ে রীতিমতো হিমসিম খাচ্ছে বৈরুত ও লেবাননের অন্যান্য শহর-গ্রামের হাসপাতালগুলো। ধ্বংসস্তূপ আটকা পড়া নিহত এবং আহতদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী বাহিনীর সদস্যদেরও।ইরানের সমর্থন ও মদতপুষ্ট বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লা। লেবাননভিত্তিক এই গোষ্ঠীটির প্রতিষ্ঠা গত শতকের আশির দশকে এবং জন্মলগ্ন থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের চরম শত্রু।হিজবুল্লাকে পুরোপুরি দমন করতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পরে ২০২৫ সালের অক্টোবরে মাসে আন্তর্জাতিক চাপের মুখে লেবাননের সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান- যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ বাঁধার দু’দিন পর অর্থাৎ ২ মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে মার্চের মাঝামাঝি বিমান অভিযানের সঙ্গে যুক্ত হয় স্থল অভিযানও।যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করতে চায় ইরান। বুধবারের ইসরায়েলি হামলায় তেহরান ক্ষুব্ধ হয়েছে এবং ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তেহরান।সূত্র : এএফপি, এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে আদালতে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লালমনিরহাটে আদালতে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালমনিরহাটের জর্জকোটে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব আত্নীয় স্বজনসহ অর্থের বিনিময়ে  চাকুরিতে নিয়োগ দেয়ার অভিযোগ তুলে উক্ত নিয়োগ বাতিলের দাবি জানিয়ে Read more

পুতিন সুন্দর কথা বলেন, কিন্তু সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প
পুতিন সুন্দর কথা বলেন, কিন্তু সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুন্দর করে কথা বলেন কিন্তু প্রতিদিন সন্ধ্যায় অন্য দেশে বোমা মারেন’ বলে জানিয়েছেন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা
গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে গাজীপুর মহানগর বিএনপি’র বর্ষবরণ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ভাওয়াল বদরে Read more

গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার
গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক (তদন্ত) ওসি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার Read more

আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা
আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব Read more

ভূঞাপুরে ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ: সেদিন যা ঘটেছিল
ভূঞাপুরে ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ: সেদিন যা ঘটেছিল

মহান মুক্তিযুদ্ধের এক টার্নিং পয়েন্ট হিসেবে পরিচিত টাঙ্গাইলের ভূঞাপুরের ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ। কালের বিবর্তন আর প্রবীণ মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে ধীরে ধীরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন