যেসব দেশ ইরানকে সমরাস্ত্র সরবরাহ করবে, সেসব দেশের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে কোনও ধরনের ছাড় দেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।বুধবার (৮ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কোনও দেশ ইরানকে সমরাস্ত্র সরবরাহ করলে তাদের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কোনো ব্যতিক্রম বা ছাড় থাকবে না। প্রেসিডেন্ট ডি জে টি।’তবে কোন আইনের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রয়োগ করবেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে বৈশ্বিক শুল্ক আরোপের জন্য ট্রাম্পের ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করে দেয়। এর পর নিম্ন আদালত এক বছরে আদায়কৃত প্রায় ১৬৬ বিলিয়ন ডলার ফেরতের নির্দেশ দেয়।১৯৭৭ সালের আইইইপিএ আইনটি দীর্ঘদিন ধরে ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জোরদারে ব্যবহৃত হয়ে আসছে। তবে আদালত রায়ে বলেছে, বাণিজ্য শুল্ক আরোপে এই আইন প্রয়োগ করে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।এদিকে ইরানকে বর্তমানে কোনও দেশ সামরিক সহায়তা দিচ্ছে কি না, তা স্পষ্ট নয়। মার্কিন সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে অবশ্য দাবি করা হয়েছে, চীন এবং রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করেছে। তবে তাতে সামরিক সহায়তাও অন্তর্ভুক্ত কি না, সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।সূত্র: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। এরপরেই গণমাধ্যমে তাদের পক্ষ থেকে একটা খোলা চিঠি পাঠানো হয়েছে। এতে বিদায়ী কমিশনের চেয়ারম্যান Read more

খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেল ডাকাতের দল
খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেল ডাকাতের দল

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেছে ডাকাতের দল। সোমবার দিবাগত রাত (৩০ ডিসেম্বর) Read more

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক ও যুক্তরাষ্ট্রের অভিযান সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে  আটক ও যুক্তরাষ্ট্রের অভিযান সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ব্যাপক হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

ছাত্রদল নেতার সন্ত্রাস বিরোধী মামলায় জামায়াত কর্মীকে গ্রেফতার
ছাত্রদল নেতার সন্ত্রাস বিরোধী মামলায় জামায়াত কর্মীকে গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াত কর্মীকে গ্রেপ্তার করাকে পুলিশি হয়রানি বলে অভিযোগ তুলেছে স্থানীয় Read more

আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা
আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা

গাজীপুরের কাপাসিয়ায় জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে যোগ দিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ ও ট্রলার
কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ ও ট্রলার

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এফবি সাগরকন্যা ট্রলার ও নিখোঁজ জেলে ইদ্রিস (৫০)-এর মরদেহ ভেসে এসেছে। তিনি কলাপাড়ার মধুখালীর বাসিন্দা।বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন