লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক ও বিধ্বংসী বিমান হামলার পর যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রকে এখন যেকোনো একটি পথ বেছে নিতে হবে—হয় যুদ্ধবিরতি কার্যকর করা, না হয় ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া। তারা একই সাথে দুটি কাজ করতে পারে না।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যে সাময়িক যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল, তার শর্তগুলো অত্যন্ত ‘স্পষ্ট এবং সুনির্দিষ্ট’। তিনি উল্লেখ করেন যে, এই চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল।আরাগচি তাঁর পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া সেই ভিডিও বা বিবৃতির কথা উল্লেখ করেন, যেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, এই যুদ্ধবিরতি চুক্তির পরিধি লেবানন পর্যন্ত বিস্তৃত হবে। ইরানের দাবি, ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিটিকেই পদদলিত করছে।ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “লেবাননে যে নারকীয় হত্যাকাণ্ড চলছে তা সারা বিশ্ব দেখছে।” তিনি আরও যোগ করেন, “এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। বিশ্ব তাকিয়ে আছে যে ওয়াশিংটন তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে কি না।”ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইরান এই যুদ্ধবিরতি চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসতে পারে—তেহরানের পক্ষ থেকে এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে ঘুম না এলে মহানবী (সা.) যে দোয়া পড়তেন
রাতে ঘুম না এলে মহানবী (সা.) যে দোয়া পড়তেন

ব্যস্তময় জীবনে অনেকেরই রাতে সঠিক সময়ে ঘুম না আসার সমস্যা রয়েছে। বিছানায় এপাশ-ওপাশ করছেন আর চোখের পাতা এক হচ্ছে না। Read more

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে Read more

চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ
চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার মো. সাগর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ড Read more

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।রবিবার (২৪ আগস্ট) Read more

দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ মেহেরীন: মির্জা আব্বাস
দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ মেহেরীন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাস বলেছেন, উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে আত্মদান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন