নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকদের প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের দায়ে সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এই রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত মো. বেলায়েত হোসেন রূপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক এবং সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।আদালত সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত সোনাইমুড়ী শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকের ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা নগদ উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন। দুদকের প্রাথমিক তদন্তে অভিযোগটি প্রমাণিত হয়।মামলাটি তদন্ত শেষে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ জহির উদ্দিন।দুদকের আইনজীবী মোহাম্মদ জহির উদ্দিন জানান, আদালত তিনটি ধারায় আসামিকে মোট ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আত্মসাৎকৃত ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রায় প্রদানের সময় আসামি বেলায়েত হোসেন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার Read more

আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প
আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও Read more

পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিচ্ছিন্ন, নারী শ্রমিকের মৃত্যু
পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিচ্ছিন্ন, নারী শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (২৫ Read more

রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির জেলার রামগড় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় জোন (৪৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৭ মে) মাসিক নিরাপত্তা ও মতবিনিময় Read more

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্য কর্তৃপক্ষ অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করায় Read more

স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা: জেলখানা আমার জন্য নেয়ামত
স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা: জেলখানা আমার জন্য নেয়ামত

মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান বলেছেন, ‘জেলখানা আমার জন্য নেয়ামত। জেলে পবিত্র কোরআন শরীফ পড়া শিখেছি। এখন নিয়মিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন