বিয়ের মাত্র আট মাসের মাথায় ভেঙে গেল একটি নতুন সংসারের সব স্বপ্ন। সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নাঈম ইসলাম (২৬)।বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত নাঈম ইসলাম পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের মাতম চলছে।পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান নাঈম। দীর্ঘ প্রবাস জীবনের পর সুন্দর একটি সংসার গড়ার স্বপ্নে আট মাস আগে দেশে এসে হ্যাপী আক্তারকে বিয়ে করেন তিনি। বিয়ের ছুটি কাটিয়ে মাত্র তিন মাস আগে আবারও কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে পেছন দিক থেকে একটি দ্রুতগামী লরি তাঁর গাড়িকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।স্বামীর মৃত্যুর সংবাদ শোনার পর থেকে নির্বাক হয়ে পড়েছেন স্ত্রী হ্যাপী আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার স্বামীই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। বিয়ের কয়েক মাস না যেতেই তাঁকে হারালাম। এখন আমি কীভাবে বাঁচব!” তাঁর আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হলে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”পারিবারিক ও সামাজিক এই অপূরণীয় ক্ষতিতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের দাবি, সরকারি ব্যবস্থাপনায় যেন দ্রুততম সময়ে নাঈমের মরদেহ স্বদেশে ফিরিয়ে আনা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের সমবেদনা
উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের সমবেদনা

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। সোমবার (২১ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়।এতে Read more

পুঠিয়া ও দুর্গাপুরে হায়নার মতো প্রাণীর আক্রমণে ৫ জন আহত, জনমনে আতঙ্ক
পুঠিয়া ও দুর্গাপুরে হায়নার মতো প্রাণীর আক্রমণে ৫ জন আহত, জনমনে আতঙ্ক

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর গ্রামে গতকাল (৩১ জুলাই) ভোররাতে হায়নার মতো দেখতে এক হিংস্র প্রাণীর আক্রমণে চারজন আহত Read more

বরিশালে কালবৈশাখী ঝড়ে শ্রমিকের মৃত্যু
বরিশালে কালবৈশাখী ঝড়ে শ্রমিকের মৃত্যু

কাল বৈশাখী ঝড়ে বরিশাল জেলার আগৈলঝাড়ায় উপজেলায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১এপ্রিল) দুপুরে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়।ঝড়ের সময় Read more

ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের বিমানের ছবি প্রকাশ করল ইরান
ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের বিমানের ছবি প্রকাশ করল ইরান

ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের একটি বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। রবিবার (০৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে Read more

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন
রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন

রুশ বাহিনীর হামলায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের বিস্তীর্ণ এলাকা। গতকাল সোমবার এ হামলা ঘটেছে বলে এক প্রতিবেদনে Read more

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কালামপুর এলাকার হাইটেক সিটি সেকশনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন