জুলাই গণ অভ্যুত্থানের সময় প্রথম শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যার মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ মার্চ রায়ের এই দিন ঠিক করেন। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল। গত বছরের ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।মঙ্গলবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আমরা আশা করছি যে, এ মামলায় অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। সে কারণে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।’ তিনি জানান, এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ২৫ জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এদিকে যুক্তিতর্ক উপস্থাপনে গ্রেপ্তার আসামিদের মধ্যে এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং আনোয়ার পারভেজ আপেলের পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের বেকসুর খালাস চান।   এ মামলায় ৩০ জন আসামির মধ্যে ২৪ জন পলাতক এবং ছয়জন গ্রেপ্তার অবস্থায় কারাগারে আছেন। গ্রেপ্তার ছয়জন হলেন- এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপেল। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে প্রথম রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। সেদিন দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদকে পুলিশের গুলি করার ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হলে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। পরদিন থেকে সারা দেশে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়।মামলার পর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততার বিষয় উঠে আসে। ২০২৫ সালের ২৪ জুন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এরপর ৩০ জুন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটে প্রথম মিজান, পাসের হার ৬০ শতাংশ
গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটে প্রথম মিজান, পাসের হার ৬০ শতাংশ

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক ও সামাজিক বিজ্ঞান) Read more

ফুলপুর পৌরশহরে সড়কগুলোর বেহাল অবস্থা, নেই দৃশ্যমান কোন ব্যবস্থা
ফুলপুর পৌরশহরে সড়কগুলোর বেহাল অবস্থা, নেই দৃশ্যমান কোন ব্যবস্থা

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার শিববাড়ী রোড ও গ্রীণ রোডসহ বিভিন্ন রোডের বেহাল দশায় ভোগান্তিতে জনমানব। দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর বেহাল দশা হলেও Read more

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান
বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

সান সিরোয় ৪-৩ গোলে জিতেছে  ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে ইতালির জায়ান্টরা।গল্পটা ইন্টারের নামে Read more

সোর্স পরিচয়ে অপরাধ সাম্রাজ্য! টেকনাফে আতঙ্কের নাম ‘ডিবি মোস্তাক’
সোর্স পরিচয়ে অপরাধ সাম্রাজ্য! টেকনাফে আতঙ্কের নাম ‘ডিবি মোস্তাক’

কোনো সরকারি নিয়োগ নেই, নেই চাকরি বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। অথচ কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখানী গ্রামে মোস্তাক Read more

কারাগারে বন্দি করা হলো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে
কারাগারে বন্দি করা হলো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে

লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে কারাগারে বন্দি করা হয়েছে। মঙ্গলবার Read more

ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্রীপুরে স্কুলছাত্র খুন
ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্রীপুরে স্কুলছাত্র খুন

গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে জয় (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন