চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীতে ফিরতে শুরু করেছে নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। এই অভিযানের মধ্য দিয়ে পৃথিবীর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থানে মানুষের যাওয়ার নতুন রেকর্ড গড়লেন তারা।এর আগে মহাকাশে এত দূরে কোনো মানুষ যেতে পারেনি। নতুন এই রেকর্ড গড়ার সময় পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন নভোচারীরা। প্রায় ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর পুনরায় সংযোগটি স্থাপিত হয়।যোগাযোগ পুনঃস্থাপনের পর নভোচারী ক্রিস্টিনা কচ বলেন, পৃথিবীর সঙ্গে আবার যোগাযোগ করতে পেরে দারুণ লাগছে।এর কিছুক্ষণ পর মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠের কয়েক হাজার মাইলের মধ্যে দিয়ে অতিক্রম করে এবং নভোচারীরা একটি পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হন।গতকাল সোমবার গ্রিনিচ মান মন্দিরের সময় বিকেল তিনটা ৫৮ মিনিটে চার নভোচারী চাঁদের পেছন দিকে সবচেয়ে দূরবর্তী জায়গায় পৌঁছান।এর আগে ১৯৭০ সালের এপ্রিলে নাসার অ্যাপোলো-১৩ অভিযানে অংশ নেওয়া নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় ভ্রমণ করেছিলেন। ওই সময় তারা পৃথিবী থেকে প্রায় চার লাখ ১৭১ কিলোমিটার বা প্রায় দুই লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরে ভ্রমণ করেছিলেন।সূত্র: বিবিসিএবি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদুরোর মতো পুতিনকেও তুলে নেয়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন ট্রাম্প
মাদুরোর মতো পুতিনকেও তুলে নেয়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প যুগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের হালচাল বদলেছে। তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দু’দেশের মধ্যে ঐতিহাসিকভাবে দা-কুমড়া সম্পর্ক থাকলেও Read more

পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

বরগুনার আমতলীতে পুজার পারিজাত ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই সংখ্যালঘু পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। Read more

মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ
মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।সোমবার (১৮ আগস্ট) Read more

পঞ্চগড়ে ভাসুরের শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু
পঞ্চগড়ে ভাসুরের শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে টিউবওয়েলের পানি প্রবাহ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম আঞ্জুআরা বেগম (৩৫)। Read more

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: ফখরুল
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: ফখরুল

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেভাবে বিএনপি নেতাদের Read more

বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে
বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে

জামালপুরের বকশীগঞ্জের মানুষের অন্যতম প্রিয় খাবারের তালিকায় সবসময় থাকে টক দই। আর এ টক দইয়ের কদর এখন দেশের সর্বত্র ছড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন