শরীয়তপুরের ভেদরগঞ্জে পুরাতন ব্যাটারি হতে সীসা উৎপাদনকারী একটি কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম রাফসান রাব্বি। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি হতে সীসা উৎপাদনকারী একটি কারখানা পরিচালনা করে আসছে একটি চক্র। চক্রটি বিভিন্ন জেলা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে সেগুলো থেকে সীসা বের করে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে থাকেন। কারখানাটির কারণে এলাকায় বিষক্রিয়া ছড়িয়ে গবাদিপশুর মারা যাচ্ছিলো বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের অভিযোগের ভিত্তিতে কিছুদিন পূর্বে বিষয়টি সেখানে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধের পাশাপাশি জেল ও জরিমানা করা হয়। এরপরেও প্রতিষ্ঠানটি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে তাদের কার্যক্রম চালিয়ে যায়। পরে মঙ্গলবার কয়েক ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে কারখানাটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়।এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, সীসা দূষণ পরিবেশের উপর একটি মারাত্মক হুমকি। এটি জনস্বাস্থ্য কৃষি ও প্রাণিজ সম্পদের উপর বিরূপ প্রভাব ফেলে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেয়া হয়েছিলো তারপরও তারা রাতের আধারে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। আজ অভিযান চালিয়ে কারখানাটি এক্সাভেটরের সাহায্যে গুড়িয়ে দেয়া হয়।এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভেদরগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) কে.এম রাফসান রাব্বি বলেন, কারখানাটিতে মূলত সীসা পোড়ানোর কাজ করা হতো। তারা নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যাটারি পুড়িয়ে সীসা বের করে আনতো। এসব কারণে এখানে বিষক্রিয়া ছড়িয়ে গবাদিপশু মারা যাচ্ছিলো। তাছাড়া তারা লাইসেন্স ছাড়াই কারখানাটি পরিচালনা করে আসছে। আজ এখানে অভিযান চালিয়ে কারখানাটি গুড়িয়ে দেয়া হয়েছে, পাশাপাশি ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে Read more

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে দুইটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উলিপুর বাজারে অস্বাস্থ্যকর Read more

রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ
রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ

আজ রাতেই আকাশে দেখা যাবে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদে পড়বে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর সেই মুহূর্তে রক্তিম চাঁদের আশপাশে Read more

আমাদের লড়াই এখনও শেষ হয়নি: নাহিদ ইসলাম
আমাদের লড়াই এখনও শেষ হয়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা Read more

ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি
ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি

আল্লাহ্, আমার রোগ সারিয়ে দাও। আমি কষ্ট পাচ্ছি, আমি বাঁচতে চাই। আল্লাহ আমাকে বাঁচাও! প্রতিদিন অন্তত দশবার আযান দিতে দিতে Read more

রাজশাহীতে শিশু মৃত্যুতে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ
রাজশাহীতে শিশু মৃত্যুতে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীতে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন