যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে বলেছেন, সৃষ্টিকর্তা ব্যক্তিগতভাবে কোনো সংঘাত বা যুদ্ধ পছন্দ না করলেও, চলমান ইরান যুদ্ধে তিনি আমেরিকার পাশেই আছেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, ঈশ্বর ভালো এবং তিনি চান মানুষের যত্ন নেওয়া হোক, আর সেই জায়গা থেকেই তিনি মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন বলে ট্রাম্প বিশ্বাস করেন।ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি ইস্টার পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি মার্কিন সামরিক শক্তির প্রশংসা করে একে ‘অন্যতম সেরা সামরিক সময়’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যদিও যুদ্ধ কোনো সুখকর বিষয় নয় এবং তিনি নিজে বা ঈশ্বর কেউই বর্তমান পরিস্থিতি নিয়ে আনন্দিত নন, তবুও বৃহত্তর স্বার্থে এবং জনগণের নিরাপত্তার খাতিরে মার্কিন অবস্থান সঠিক।প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি তাদের দাবি না মানে তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। আন্তর্জাতিক মহলে এই ধরনের মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও ট্রাম্প তার অবস্থানে অনড় রয়েছেন এবং যুদ্ধের এই কঠিন সময়ে ধর্মীয় অনুষঙ্গ টেনে এনে মার্কিন জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচন : ১২ হলের ভোট গণনা শেষ, বাকি আরও ৯
জাকসু নির্বাচন : ১২ হলের ভোট গণনা শেষ, বাকি আরও ৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে Read more

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৯ জন
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৯ জন

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার Read more

ত্রিশালে শিশু মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন 
ত্রিশালে শিশু মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন 

ময়মনসিংহের এপেক্স হাসপাতালের ভুল চিকিৎসায় ১৩ বছরের শিশু তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর বিচারের দাবিতে ত্রিশালে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ Read more

নেত্রকোনার বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার
নেত্রকোনার বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় মোহনগঞ্জে বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের পেরিরচরের পেরির বিল থেকে Read more

গণতন্ত্রের বাহনই হলো নির্বাচন: আমীর খসরু
গণতন্ত্রের বাহনই হলো নির্বাচন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে ছিল না, এখন তারাই বলছে Read more

আজ গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক
আজ গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক

১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। চুক্তির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন