নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রদলের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এলাকা। মঙ্গলবার (৭ এপ্রিল) কমিটির বিরোধিতায় নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেন। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বেলাবো উপজেলা কমিটি দেয়া হয়। কমিটি ঘোষনার পর থেকেই বিভিন্ন অভিযোগ তুলে এটি বাতিলের দাবি জানায় পদ বঞ্চিতরা। তারই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরের দিকে পদবঞ্চিত নেতারা তাদের সমর্থকদের নিয়ে রাস্তায় নামেন। বিক্ষোভকারীরা বেলাবোর প্রধান প্রধান সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, ত্যাগীদের মূল্যায়ন না করে এই পকেট কমিটি গঠন করা হয়েছে।বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, যারা দলের জন্য নিবেদিত প্রান, দলের জন্য দীর্ঘদিন যাবত পরিশ্রম করছেন ঐসব নেতাদের কমিটিতে না রেখে পকেট কমিটি দেয়া হয়েছে। কমিটিতে এমন সব লোক পদ পেয়েছেন যারা দলের জন্য নুন্যতম অবদান নেয়। এছাড়াও বিবাহিত একজন কে কমিটিতে রাখা হয়েছে। তাই কমিটি বাতিলে ন্যায্য আন্দোলন চলছে।বিক্ষোভ চলাকালে প্রধান সড়কসহ এলাকার পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।বিক্ষোভের ফলে পুরো বেলাবো এলাকায় থমথমে ভাব বিরাজ করছে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।তবে এ বিষয়ে নরসিংদী জেলা ও বেলাব উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ জানান, ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে পদবঞ্চিতরা বিক্ষোভ করে সরক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
