ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অচেতন করে সার ও কীটনাশক ব্যবসায়ীর বাড়ী থেকে নগদ আড়াই লাখ টাকাসহ পরনের কাপড়-চোপড় চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনার পর থেকে রান্নার কাজে ব্যবহার করা লবন, মসলা ও মরিচের গুড়া রাখার পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের গোলবস্তী গ্রামের সার কীটনাশক ব্যবসায়ী জুলফিকার আলীর বাড়ীতে এ ঘটনা। পুলিশের ধারণা, গরু চুরি করতে এসেছিল চোরের দল। অতিরিক্ত ক্যাশ টাকা পেয়ে গরু রেখে নগদ টাকা নিয়ে গেছে তারা।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত কাজ শুরু করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।ব্যবসায়ী জুলফিকার আলী জানান, রাত পৌনে দুইটার সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ীতে ফিরেছেন। এরপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে থেকে দরজা বন্ধ। জানালা খোলা। পরে ছোট মেয়েটাকে জানালার পাশ দিয়ে বের করে দরজা খুলে দেখি বাড়ী ঘর এলোমেলো।’কিছুক্ষণ পর প্রতিবেশীরা বাড়ী থেকে প্রায় ৫০০ ফিট দুরে টাকার ব্যাগটি এনে আমাকে দিয়ে বলে, এটা পড়েছিল ভুট্টাক্ষেতের পাশে। ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে চিনতে পেরেছে। পরে বুঝতে পারি ব্যাগে থাকা আড়াই লক্ষ টাকা নিয়ে গেছে চোরের দল।’ঘটনাস্থলে পুলিশ আসার পর ব্যবসায়ী জুলফিকার আলী ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর জানতে পারেন, সোমবার দিনভর বাড়ীর রান্না করা খিচুড়ি ও গরুর মাংস খেয়ে ঘুম ঘুম ভাব ছিল তাদের। রাতের বেলা কোনকিছু টের পায়নি তারা। এমনকি মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের চোখে ঘুম ঘুম ভাব ছিল।বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। ওই বাড়ীতে চারটি গরু ছিল। গেটের তালা ফাটানো। ধারণা করা হচ্ছে গরু চুরির উদ্দেশ্যে এসেছিল চোরের দল। আলমিরায় ক্যাশ টাকা পেয়ে নিয়ে গেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ

রাজধানী ঢাকায় প্রতিদিন নানা প্রয়োজনেই মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে ছুটতে হয়। তবে অনেক সময় গন্তব্যে গিয়ে দেখা যায় সেই Read more

রেস্টহাউজে নারীসহ ওসি সাইফুল, কেলেঙ্কারি ফাঁস
রেস্টহাউজে নারীসহ ওসি সাইফুল, কেলেঙ্কারি ফাঁস

ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নারী কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে। স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে যশোর Read more

দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর
দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

দেশে আবারও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলা এলাকায় কম্পনটি অনুভূত হয়। রিখটার Read more

জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ
জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ

জামালপুর সদর উপজেলায় দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শামছুল (৫০) ও আশিক (১৮) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। Read more

আলফাডাঙ্গায় আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ
আলফাডাঙ্গায় আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে আইটিভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন