ইরানের মধ্যাঞ্চলীয় কাশান শহরে ইসরাইলি বিমান হামলায় একটি রেলসেতু বিধ্বস্ত হয়েছে।ইরানের মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলি বাহিনী কাশানের ইয়াহইয়া আবাদ রেলসেতু লক্ষ্য করে এই হামলা চালায়। ইসফাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, এই হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন।হামলাটির আগে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল। সেই সতর্কবার্তায় ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় সময় রাত ৯টা (জিএমটি ১৭:৩০) পর্যন্ত ট্রেন ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হয়। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই এই গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানা হলো। এই হামলার ফলে ওই অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) থেকে বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে Read more

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাখালগাছি Read more

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলা ট্রিবিউনের স্টাফ রির্পোটার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক Read more

যেভাবে শেষটা চেয়েছিলাম, সেভাবে হয়নি: হামজা
যেভাবে শেষটা চেয়েছিলাম, সেভাবে হয়নি: হামজা

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। জাতীয় দলের জার্সিতে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এশিয়ান কাপের বাছাইপর্ব। ব্যক্তি হিসেবে তিনি Read more

বাড়ি কিনতে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক
বাড়ি কিনতে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক

গৃহঋণ নীতিমালা সহজ ও হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে গ্রাহক সর্বোচ্চ কত গৃহঋণ পাবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাংকের Read more

২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল
২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন