দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এই কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়ও টের পাওয়া গেছে।বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক
কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক

গাজীপুর মহানগরীর পূবাইলে ছেলে শিশু বলাৎকারের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা । পূবাইলের ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ এলাকায় এই Read more

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে Read more

আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির
আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না।’ একইসঙ্গে নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার Read more

বেরোবির সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেফতার
বেরোবির সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদকের) চাহিদাপত্রের ভিত্তিতে Read more

লালমোহনে পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু
লালমোহনে পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে মো. আয়াত নামের ৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন