“শিশু নিয়মিত স্কুলে যাবে, স্কুল থেকে ঝরবে না, বাল্যবিবাহ হবে না”-এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে পিছিয়ে পড়া শতাধিক কন্যা শিশুর মাঝে নগদ অর্থ প্রদান ও “৫ জিরো” বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।সিনিয়র প্রোগ্রাম অফিসার অর্পণা ঘাগ্রার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক,শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা কন্যা শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, স্কুল থেকে ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
