সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হাম সন্দেহে ১০ জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৩৬ জন।আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা এক হাজার ৩৯৮ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ছয় হাজার ৮৮৩ জন।একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ৪ হাজার ৬৩৫ জন। মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলা হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়েছে।১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২০ Read more

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরির দায়ে একটি মিষ্টির দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?
বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?

বেআইনি ভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের ধরতে যে অভিযান চলছে কয়েকটি রাজ্যে, সেখানে ধৃতদের কি বাংলাদেশে ফেরত পাঠানোর পদ্ধতি আইনসম্মত?

মেঘনায় ভাসমান জেলেদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মেঘনায় ভাসমান জেলেদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মানবেতর জীবনযাপন করা জেলে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে Read more

এবার হজযাত্রীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল ধর্ম মন্ত্রণালয়
এবার হজযাত্রীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল ধর্ম মন্ত্রণালয়

এবার হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন।মঙ্গলবার (৭ Read more

কুমিল্লার মহাসড়কে কয়েক ঘণ্টায় চার দুর্ঘটনা, স্কুলছাত্রসহ নিহত ৬
কুমিল্লার মহাসড়কে কয়েক ঘণ্টায় চার দুর্ঘটনা, স্কুলছাত্রসহ নিহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া একাধিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় অন্তত চারজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন