সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। জরুরি বৈঠক শেষে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে একর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।তিনি বলেন, আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ কর্মসূচি ও গণসংযোগ পালিত হবে। ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। এছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি। ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিনটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।মামুনুল হক আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা রকম ছলচাতুরি করছে। তারা সুস্পষ্টত মানুষের ম্যান্ডেটকে অপমাণ করেছে। তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা রুখে দেব। আমরা গণভোটের রায় যেভাবে হোক কার্যকর করবো। আমরা এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব। এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠক করে নির্বাচনি ঐক্যভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!
ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ২নং ওয়ার্ডে অবস্থিত উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠ দখল করে চলছে ডাটা চাষ। এতে মাদ্রাসার পরিবেশ হচ্ছে Read more

উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত
উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৯টায় Read more

ভেস্তে যেতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি
ভেস্তে যেতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আগামী সপ্তাহে ইসরায়েল ও লেবানন আলোচনায় বসবে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এ কথা বলেছেন। তবে লেবাননে Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ত্রাণ Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শ্রাবন্তী আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।শনিবার Read more

আরও দুই ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিল হামাস
আরও দুই ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিল হামাস

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও দুই ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী  হামাস।  শনিবার (১৮ অক্টোবর) রাতে দুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন