ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজারে এক মানসিক ভারসাম্যহীন ও সন্তানসম্ভবা মহিলার নিরাপদ আশ্রয় ও সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) তাকে সরকারি আশ্রয়কেন্দ্র গাজীপুরের পুবাইলে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী ভিকটিমকে আইনানুযায়ী ‘ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি’ ঘোষণা করে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। উদ্ধার অভিযানে তাকে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এবং ত্রিশাল থানা পুলিশ সদস্যবৃন্দ।স্থানীয় সূত্রে জানা যায়, ধানীখোলা বাজারে বিচরণ করা এই অসহায় মহিলাটি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। বর্তমানে তিনি সন্তানসম্ভবা। ভারসাম্যহীন মহিলার সাথে কে বা কারা এই জঘন্য ও অমানবিক কাজটি করেছে তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।বিষয়টি প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, মহিলাটির শারীরিক অবস্থা ও নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে গাজীপুরের পুবাইলে অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
