বিএনপির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক, জেলা পরিষদের প্রশাসক এবং সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ—এই তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন মামুন মাহামুদ। এতে করে অধ্যক্ষ হিসেবে তিনি পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।কলেজের কর্মকর্তা ও অভিভাবকদের মতে, তিনি স্বেচ্ছায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব ছেড়ে দিয়ে যোগ্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক হিসেবে কলেজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেন তারা।জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা মসজিদের ইমামতি, দোকান পরিচালনাসহ মোট ১১টি পেশায় যুক্ত হতে পারবেন না—মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমন নির্দেশনা জারি করেছে।এ নির্দেশনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান। নির্দেশনা অনুযায়ী, বিষয়টি ইতোমধ্যে নোটিশ আকারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে। অমান্য করলে এমপিও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।নির্দেশনায় বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকরা পূর্ণকালীন রাষ্ট্রীয় সুবিধাপ্রাপ্ত হওয়ায় শিক্ষকতার পাশাপাশি কোনো লাভজনক পেশায় যুক্ত হওয়া যাবে না। রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন নিষিদ্ধ করা হয়েছে, কারণ এতে শিক্ষকতার কাজে ব্যাঘাত ঘটে।এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (ডিডি) নওশের আলী বলেন, “আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি আমরা খতিয়ে দেখব।”জানতে চাইলে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, “বিষয়টি নিয়ে আমি সরকারের আইন শাখার পরামর্শ নেব। সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”ইখা
Source: সময়ের কন্ঠস্বর
