আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এবারের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেইসঙ্গে আগামী বছর হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন ধর্মমন্ত্রী।আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবারের প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়।ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।সৌদি টাইম লাইন অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর
৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর

বলিউডের ‘বাদশাহ’, ‘কিং খান’, ‘রোমান্স কিং’ সব উপাধির মালিক– শাহরুখ খান আজ ৬০ বছরে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষে ভারতে Read more

লুটপাটের জন্য বরাদ্দ ৪৬ হাজার কোটি টাকা আটকে দিল সরকার
লুটপাটের জন্য বরাদ্দ ৪৬ হাজার কোটি টাকা আটকে দিল সরকার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে যেভাবে লুটপাট হয়েছিল, নতুন সরকার গঠনের পর সেই ধারা থেমেছে।  লুটপাটের জন্য বরাদ্দ ৪৬ হাজার Read more

নড়ে গেল মোসাদের ভিত
নড়ে গেল মোসাদের ভিত

অভাবনীয় ভিত নাড়িয়ে দিয়েছে ইরান। না স্বীকার করতে পারছে, না বিশ্বাস করতে পারছে ইসরায়েল। দূরপাল্লা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মোসাদের একটি Read more

রাজস্থানে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ৮ গুরুতর রোগী নিহত
রাজস্থানে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ৮ গুরুতর রোগী নিহত

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে রাষ্ট্রীয় পরিচালিত সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে থাকা আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে Read more

অবশেষে জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি কোথায়
অবশেষে জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি কোথায়

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির খোঁজ মিলেছে। নেপালের সামরিক বাহিনীর সুরক্ষায় দেশটির শিবপুরী এলাকায় রয়েছেন তিনি। সেখান থেকে Read more

টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক
টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন