ভোলার তেতুলিয়া নদীতে একটি ট্রলার থেকে অবৈধ ৪ হাজার লিটার জ্বালানী তেল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিন জোন।সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চার চটকি মারা এলাকা সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এতেল জব্দ করা হয়।রাতে কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১টি বোট (স্টিল বডি) থেকে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে পরিবহনকালে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। এসময় একজনকে আটক করা হয়।পরে জব্দকৃত তেল ভোলা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে এ. রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে চলমান বাজার মূল্যে বিক্রি করা হয় এবং আটককৃত ব্যক্তিকে থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ ছেড়ে দেওয়া হয়। তেল বিক্রি ও জরিমানাকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
