ভোলার চরফ্যাশনে অবৈধভাবে মজুদ করা ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ওই সময় মজুদকারীর ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শশীভূষণ থানার অন্তর্গত উত্তর আইচা বাজারের তেল ব্যবসায়ীর জয়নাল কেরাণীর বাড়ী থেকে এ ডিজেল উদ্ধার করা হয়। জানা গেছে, বেশ কয়েকদিন ধরে একটি চক্র সরকারি নিয়ম-কানুন উপেক্ষা করে ডিজেল মজুদ করে অবৈধভাবে বিক্রির সঙ্গে জড়িত ছিল।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন।অভিযানকালে ৮৯০ লিটার ডিজেল জব্দ করা হয়। যা যথাযথ কাগজপত্র ছাড়াই সংরক্ষণ করা হয়েছিল। এ সময় ব্যবসায়ী জয়নাল কেরানীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানান, অবৈধ জ্বালানি মজুদ ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন থাকার এবং কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ই-কমার্স শুরু করছেন বিল গেটসের মেয়ে
ই-কমার্স শুরু করছেন বিল গেটসের মেয়ে

উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের মেয়ে ফোবি গেটস । সাবেক রুমমেট সোফিয়া কিয়ানির সঙ্গে যৌথভাবে Read more

‘জনবান্ধব ওসি’ রফিকুল ইসলাম নাগরপুর থেকে ভূঞাপুরে বদলি
‘জনবান্ধব ওসি’ রফিকুল ইসলাম নাগরপুর থেকে ভূঞাপুরে বদলি

টাঙ্গাইলের নাগরপুর থানা ছেড়ে গেলেন জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এক বছর দুই মাস দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

আমতলীতে টেন্ডার ছাড়াই খানা প্লেট তৈরি, ৫০ টাকার কাজে ১৫০ টাকা আদায়
আমতলীতে টেন্ডার ছাড়াই খানা প্লেট তৈরি, ৫০ টাকার কাজে ১৫০ টাকা আদায়

টেন্ডার ছাড়াই আমতলী পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খাঁন পৌরসভার ৭ হাজার খানা প্লেট তৈরি করার অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নাম Read more

হাইকোর্টের নির্দেশে লামায় ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
হাইকোর্টের নির্দেশে লামায় ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য বান্দরবানের লামায় ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে Read more

চাঁদপুরে জাহাজ থেকে চিনি পাচারের চেষ্টা, গ্রেফতার ৮
চাঁদপুরে জাহাজ থেকে চিনি পাচারের চেষ্টা, গ্রেফতার ৮

চাঁদপুরের মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে প্রায় ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন