নেত্রকোনায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বাজারে অবৈধভাবে মজুদ করা  চার হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে এবং এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার পর মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স নামক প্রতিষ্ঠান থেকে এই ডিজেল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা। অভিযানে প্রতিষ্ঠানটির মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।নেত্রকোণা সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, নেত্রকোনা জেলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিজয়ের পর ৩ কাজ’, ছাত্রশিবিরের অফিসিয়াল পেজে স্ট্যাটাস
‘বিজয়ের পর ৩ কাজ’, ছাত্রশিবিরের অফিসিয়াল পেজে স্ট্যাটাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঘোষিত ৮টি ভোটকেন্দ্রের ১৮টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের Read more

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত Read more

মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু
মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু

আফ্রিকা মহাদেশের মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা এএফপিকে দেশটির কর্মকর্তারা শুক্রবার (২৯ আগস্ট) জানিয়েছেন, Read more

টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী
টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী

টাঙ্গাইলে জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে পদত্যাগ করে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) Read more

নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় টানা চতুর্থ দিনের মতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন