গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বাংলাদেশ ইসলামী শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ড এলাকায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহের বলেন, গণভোট হচ্ছে জনগণের রায়। আপনারা যদি এই রায়কে প্রত্যাখ্যান করেন জনগণও আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। গণভোট নিয়ে টালবাহানা গণতন্ত্র পরিপন্থি কাজ। আপনাদের জনগণের ম্যান্ডেট নিয়ে টালবাহানা চলবে না। নচেৎ জনগণ হাসিনা সরকারের মত আপনাদেরও অবস্থা করবে। নির্বাচনে বাংলাদেশের মানুষ ৬৯ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে।তিনি বলেন, প্রয়োজনে জনসাধারণ রাজপথ আবার উত্তপ্ত করবে, বাবা আবার ছেলেহারা হবে, তবুও জুলাই সনদ আদায় করা হবে ইনশাআল্লাহ।এর আগে রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল শুরু হয়ে সরকারি বাঙলা কলেজ অতিক্রম করে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলে উপস্থিত বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং যদি সরকার বিলম্ব করে তবে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহেরের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি শান্ত তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
