ফুলবাড়ী সরকারি কলেজের দীর্ঘদিনের চেনা আঙিনায় আজ ছিল কান্নার রোল আর ভালোবাসার সংমিশ্রণ। ইট-পাথরের দেয়ালগুলো যেন সাক্ষী হয়ে রইল এক বিরল বিদায় সংবর্ধনার।সোমবার (০৬ এপ্রিল) সকালে কলেজের প্রিয় অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীরকে অবসরজনিত বিদায় জানাতে গিয়ে এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী আয়োজন করে শিক্ষক-শিক্ষার্থীরা। প্রথাগত বিদায় নয়, বরং ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় সম্মানে তাঁকে পৌঁছে দেওয়া হলো তাঁর নিজ বাসভবনে। ২৯ বছরের এক অবিস্মরণীয় যাত্রা ১৯৬৭ সালে জন্মগ্রহণকারী এই গুণী শিক্ষকের নাড়ির টান এই কলেজের সাথেই। এখান থেকেই শুরু হয়েছিল তাঁর ছাত্রজীবন। পরবর্তীতে দীর্ঘ ১৮ বছর শিক্ষকতা এবং শেষ এক বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আজ তিনি কর্মজীবনের ইতি টানলেন। ২৯ বছরের বর্ণাঢ্য এই ক্যারিয়ারে তিনি কেবল একজন প্রশাসক ছিলেন না, ছিলেন হাজারো শিক্ষার্থীর আলোকবর্তিকা।অনুষ্ঠান শেষে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। কলেজের সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে অধ্যক্ষকে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তোলা হয়। ফুলবাড়ী কলেজ প্রাঙ্গণ থেকে প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁকে দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামে তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়। ফুলবাড়ীর ইতিহাসে কোনো শিক্ষকের এমন বিদায়ী সম্মান আগে কখনো দেখেনি স্থানীয়রা।বিদায় বেলায় আবেগ ধরে রাখতে পারেননি এই কর্মবীর। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, “এই কলেজই আমার পরিচয়। এখানে আমি ছাত্র হিসেবে শিখেছি, আবার শিক্ষক হিসেবে বিলিয়েছি। তোমাদের এই ভালোবাসাই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।”অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলামসহ সাধারণ শিক্ষার্থীদের মতে, স্যার ছিলেন গরিব ও অসহায় শিক্ষার্থীদের শেষ ভরসা। যেকোনো সমস্যায় তাঁর কাছে গেলে কেউ খালি হাতে ফিরত না। সহকর্মী শিক্ষকরাও তাঁকে ‘নীতির প্রশ্নে আপসহীন এক অভিভাবক’ হিসেবে অভিহিত করেছেন।শিক্ষক পরিষদের সম্পাদক মো. সাইফুদ্দীন এমরানের সঞ্চালনায় ও উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীবের সভাপতিত্বে আয়োজিত এই বিদায় সভায় কলেজের শতাধিক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় তাঁর সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিক গুণাবলির স্মৃতিচারণ করা হয়।ফুলবাড়ী সরকারি কলেজের করিডোরে হয়তো আর নিয়মিত দেখা যাবে না এই চেনা মুখটি, কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ আর ১২ কিলোমিটারের এই রাজকীয় যাত্রার স্মৃতি কলেজের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিরামপুরের নিজ গ্রামে ফিরলেও তিনি চিরকাল বেঁচে থাকবেন হাজারো শিক্ষার্থীর হৃদয়ে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক
আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত Read more

মিরাজকে দলে চায় লাহোর কালান্দার্স
মিরাজকে দলে চায় লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ডাক পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে লাহোর Read more

ঝিনাইদহে বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যানকে মারধর
ঝিনাইদহে বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যানকে মারধর

ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন পদ্মাকর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান বিকাশ বিশ্বাস।রবিবার Read more

ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় আজ থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। রোববার (১২ এপ্রিল) ঢাকা Read more

ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষাণী Read more

নেইমারের জোড়া গোলে তিন ম্যাচ পর সান্তোসের জয়
নেইমারের জোড়া গোলে তিন ম্যাচ পর সান্তোসের জয়

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র শুধু মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই নয়, বরং তার চুলের স্টাইলের জন্যও আলোচনায় থাকেন প্রায়ই। আল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন