মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকার নির্ধারিত ১১৬ টাকা মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৬ এপ্রিল) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের বউবাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে জিহাদ (২০) নামের এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একটি পরীক্ষা যেন তাদের জীবনে খারাপ প্রভাব না ফেলে: গুলতেকিন
একটি পরীক্ষা যেন তাদের জীবনে খারাপ প্রভাব না ফেলে: গুলতেকিন

গুলতেকিন খান একজন লেখক, কবি ও নাট্যকার। তিনি কবি ও প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম ও সাবেক স্ত্রী। আজ ২০২৫ Read more

নথিপত্র উদ্ধারের ঘটনায় সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের জিডি
নথিপত্র উদ্ধারের ঘটনায় সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের জিডি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিভিন্ন সম্পদের দলিলসহ ২৩ বস্তা নথিপত্র জব্দ করার ঘটনায় এবার  সিএমপির চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি Read more

বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় হচ্ছে তদন্ত কমিটি
বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় হচ্ছে তদন্ত কমিটি

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের পরিচালক Read more

অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান
অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান

পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অস্ত্র কারখানা তৈরির দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি Read more

যে কারণে এডলফ খানকে আটকে রেখেছিলেন ঢাবি শিক্ষার্থীরা
যে কারণে এডলফ খানকে আটকে রেখেছিলেন ঢাবি শিক্ষার্থীরা

মডেলিং শেখানোর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আটকে রাখা হয়েছিল 'সুদর্শন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন