যদি ক্ষমতাসীনেরা মেজরিটির বড়াই করে সংস্কার থেকে সরে যায়, তবে চব্বিশের মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি কোনো না কোনো সময় শুরু হবে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।সোমবার (০৬ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ভয়েস ফর রিফর্ম আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ/প্রতিকার অধ্যাদেশ স্থগিত : সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের জন্যই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছিল।’তিনি বলেন, ‘যদি আগের সিস্টেম অক্ষুণ্ন রাখা হয়, তবে যে কোনো ব্যক্তিই পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে। হাসিনা কোনো একক ব্যক্তি নয়, বরং অনেকগুলো ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি।’হাসনাত বলেন, ‘যারা চব্বিশে রাস্তায় নেমেছিল তারা কাউকে এমপি-উপদেষ্টা বানানোর জন্য রাস্তায় নামেনি। তারা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল।এ সময় রাষ্ট্রকাঠামোর পরিবর্তন না হলে জাতি আবারও অন্ধকারের দিকে ধাবিত হবে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।সভায় মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয় বা সরকারি নিয়ন্ত্রণের অধীন রাখার সমালোচনা করেন এনসিপির কেন্দ্রীয় নেতা। হাসনাত বলেন, যদি মানবাধিকার কমিশনের অধ্যাদেশ যথাযথভাবে কার্যকর না হয়, তবে ২০০৯ সালের আইন অনুযায়ী তদন্তের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে চলে যাবে। এর ফলে জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার মতো বিষয়গুলোর তদন্তের ভার পুলিশের হাতেই থাকবে, যা ন্যায়বিচারের পরিপন্থী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা কাল
সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা কাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের আবহ বিরাজ করছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। বুধবার Read more

কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিদেশি মদসহ গ্রেফতার ৪
কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিদেশি মদসহ গ্রেফতার ৪

রাজধানীর বেইলি রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রাচীন কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।গ্রেফতারকৃতরা Read more

ফটিকছড়ির ধুরং খাল থেকে নিখোঁজ নানি-নাতনির লাশ উদ্ধার
ফটিকছড়ির ধুরং খাল থেকে নিখোঁজ নানি-নাতনির লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরং খালে গোসল করতে নেমে নানি শাহানু বেগম (৪৫) ও নাতনি মুনতাহা (৮) নিখোঁজের চার ঘণ্টা পর নাতনির Read more

জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান

মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার Read more

গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর
গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর

সাত বছরের ব্যবধানে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন সম্পন্ন হয়েছে গত ২৫ সেপ্টেম্বর। এ নির্বাচনে জয়ী প্রতিনিধিরা বৃহস্পতিবার Read more

দেশত্যাগের সময় এয়ারপোর্ট থেকে আ.লীগ নেতা মাসুম গ্রেফতার
দেশত্যাগের সময় এয়ারপোর্ট থেকে আ.লীগ নেতা মাসুম গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন