কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টারকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে তার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ফুলবাড়ী উপজেলা বিএনপি। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলা বিএনপির হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার।এসময় ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য সাবেক সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি সামছুজ্জামান হাসু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, বিএনপি নেতা একরামুল হক, জয়নাল আবেদীন বাবুল, মোস্তাফিজার রহমান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল সরদার, ভাঙামোড় ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল সরকার প্রিন্স, সাধারণ সম্পাদক লাল তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান করিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্যসচিব অপুর্ব লাল সেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে আবুল হোসেন মাস্টার বলেন, গত ৫ এপ্রিল বিকালে আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে এবং আমার প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য আমার বাড়ীতে জ্বালানি তেল মজুত আছে এরূপ মিথ্যা সংবাদ ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে প্রদান করে। উক্ত মিথ্যা সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আমার বাড়ীতে অভিযানে যান। এ সময় তিনি আমার বাড়ী থেকে আমার গরুর খামারের দুধ বিক্রির জন্য ব্যবহৃত তিনটি জ্যারিকেন উদ্ধার করেন। এ সংবাদটিকে একটি কুচক্রী মহল বিভিন্ন ভাবে রংচং এআই প্রযুক্তি ব্যবহার করে তেলের ড্রাম সম্বলিত ভূয়া ফটোকার্ড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়। আমি এসকল মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে মিথ্যা অপপ্রচার চালানো ফেসবুক আইডি গুলো চিহ্নিত করে আইগত ব্যবস্থা গ্রহনের অঙ্গীকার ব্যক্ত করছি।সংবাদ সম্মেলনে প্রেসক্লাব ফুলবাড়ী, সাংবাদিক ঐক্য পরিষদ ফুলবাড়ী, উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ী এবং ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা বিপর্যস্ত, রোগীরা পাঠানো হয় ‘পছন্দের’ ডায়াগনস্টিকে!
গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা বিপর্যস্ত, রোগীরা পাঠানো হয় ‘পছন্দের’ ডায়াগনস্টিকে!

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম থাকলেও, জনবল সংকট ও ব্যবস্থাপনার অভাবে সেগুলোর অধিকাংশই ব্যবহারের বাইরে রয়েছে। Read more

দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে
দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে- Read more

ইনজুরি সারাতে রাতেই ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন
ইনজুরি সারাতে রাতেই  ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। উন্নত চিকিৎসার জন্য তাকে এখন পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। রোববার (২৭ Read more

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব: তারেক রহমান
ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব: তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

আগামী নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু
আগামী নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ Read more

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান পুরোপুরি প্রস্তুত: ইরানি প্রেসিডেন্ট
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান পুরোপুরি প্রস্তুত: ইরানি প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল যদি নতুন করে যুদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন