মার্কিন কংগ্রেসের সদস্য ইয়াসমিন আনসারি ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শরিফ ইউনিভার্স্টি অব টেকনোলজিতে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।ইরানি বংশোদ্ভূত এই ডেমোক্র্যাট কংগ্রেসওমেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, শরিফ ইউনিভার্সিটি ইরানের এমআইটি। এখান থেকে বিপুল সংখ্যক প্রকৌশলী বের হয়েছেন, যারা পরবর্তীতে সিলিকন ভ্যালিতে গিয়ে যুক্তরাষ্ট্রের অনেক সফল প্রযুক্তি কোম্পানি গড়ে তুলেছেন।তিনি প্রশ্ন তোলেন, এক কোটি মানুষের শহরের একটি বিশ্ববিদ্যালয়ে আমরা কেন বোমা হামলা চালাচ্ছি?এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, বিশ্ববিদ্যালয়টি আমেরিকান-জায়নিস্ট হামলার লক্ষ্যবস্তু হয়েছে। হামলায় বিশ্ববিদ্যালয়ের একটি মসজিদের ভেতরের অংশও ধ্বংস হয়ে যায়।প্রসঙ্গত, ইরানে বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতিতে ভূমিকার জন্য শরিফ বিশ্ববিদ্যালয়কে প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-এর সাথে তুলনা করা হয়। ইতিপূর্বেও দেশটির পারমাণবিক কর্মসূচির সাথে যোগসাজশের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাথে যুক্ত বেশ কয়েকজন অধ্যাপককে হত্যা করা হয়েছে।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর
