মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করেছে নেপাল। আজ রবিবার (৫ এপ্রিল) জরুরি মন্ত্রিসভা বৈঠকে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি একদিন থেকে বাড়িয়ে দুই দিন (শনিবার ও রোববার) করার সিদ্ধান্ত হয়। নেপাল সরকারের মুখপাত্র সাসমিত পোখরেল জানান, জ্বালানি সরবরাহের অস্বস্তিকর পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত।এর আগে, নেপালে সপ্তাহে একমাত্র ছুটি ছিল শনিবার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন সরকারি অফিস চলবে সোমবার থেকে শুক্রবার: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।সরকার জানায়, জ্বালানি সংকট মোকাবিলায় পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনকে ধীরে ধীরে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরের বিষয়টিও বিবেচনায় নেয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশ নেপালে নিজস্ব তেল বা জীবাশ্ম জ্বালানির কোনো উৎস নেই। জ্বালানির জন্য প্রায় পুরোপুরি ভারত নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব সরাসরি পড়ছে দেশটিতে।এরই মধ্যে গত বৃহস্পতিবার, বিমান জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত নেপাল অয়েল করপোরেশন জানিয়েছে, মূল্য বাড়ানোর পরও অন্যান্য জ্বালানি পণ্যে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি
জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি

রাজধানীতে আকস্মিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত মোকাবিলায় জরুরি কন্ট্রোলরুম চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর দুর্ভোগ লাঘব Read more

ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট
ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে আঘাত হানা ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সিভিল ডিফেন্স সংস্থা Read more

নেপালে বিক্ষোভ: বিপাকে বাংলাদেশ ফুটবল দল, অনুশীলন স্থগিত
নেপালে বিক্ষোভ: বিপাকে বাংলাদেশ ফুটবল দল, অনুশীলন স্থগিত

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে তরুণেরা। ‘জেনারেশন জেড’ নামে পরিচিত নতুন প্রজন্মের এই বিক্ষোভ সোমবার (৮ Read more

কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া
কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া

পাবনার ভাঙ্গুড়া উপজেলা কবি সংসদের আহবায়ক অসাধারণ মেধাবী কবি ফকির আব্দুল খালেক (৭৮) মারা গেছেন। রবিবার (০১ জুন) রাত ১১টার দিকে Read more

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত
সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত

জেলার তাড়াশ উপজেলায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা থেকে শনিবার (০১ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত গড়ে ১৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। Read more

ভবনের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে বের হয় বিমানটি!
ভবনের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে বের হয় বিমানটি!

ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন