কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর পশ্চিম প্রান্তে ফুলবাড়ী- লালমনিরহাট সড়কে এ ঘটনা ঘটে।নিহত চালকের নাম আতাউর রহমান (২৪)। তিনি পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।নিহতের চাচা শাজাহান আলী জানান, নাগেশ্বরী উপজেলার এগারো মাথা এলাকার একটি ইট ভাটা থেকে ইট বোঝাই করে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন ট্রলি চালক আতাউর। ট্রলিটি ফুলবাড়ী ধরলা সেতু পাড় হয়ে কিছুদুর গেলে হঠাৎ বিকট শব্দে শকআপ ভেঙে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আতাউর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক  (এস আই) শাহআলম জানান, ট্রলির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল
কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল

আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা Read more

৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি
৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। প্রেমিক সাদাত শাফি Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গ্রামের পথের মানুষের ঢল নেমেছে। Read more

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র Read more

নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ
নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে কালিয়া উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বারইপাড়া ফেরিঘাট Read more

আজ ২৮ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল
আজ ২৮ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন