কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইলিশ। এক টানেই প্রায় শত মণ ইলিশ ওঠায় জেলে পল্লীতে নেমে এসেছে আনন্দের ঢেউ। পরে নিলামে এসব মাছ বিক্রি হয়েছে প্রায় ৩৩ লাখ টাকায়।রবিবার (৫ এপ্রিল) ভোরে শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ নামের ট্রলারের জেলেরা সেন্ট মার্টিন সংলগ্ন গভীর সাগরে মাছ শিকারের সময় এই বিরল সাফল্য পান। জেলেদের ভাষ্য অনুযায়ী, প্রথমদিকে টানা দুই দিন সাগরে অবস্থান করেও উল্লেখযোগ্য মাছ পাননি তারা। তবে রোববার ভোরে জাল টানতেই একসঙ্গে উঠে আসে বিপুল পরিমাণ ইলিশ, যার পরিমাণ প্রায় ১০১ মণ।বিকাল ৪টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটের একটি মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয়। স্থানীয় ব্যবসায়ী ফারুক মণপ্রতি গড়ে প্রায় ৩৩ হাজার টাকা দরে পুরো চালানটি কিনে নেন। এতে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় প্রায় ৩৩ লাখ টাকা।ট্রলারের মাঝি নুরুল ইসলাম জানান, ‘শুক্রবার সকালে আমরা ১৫ জন জেলে নিয়ে সাগরে যাই। শুরুতে মাছ না পেয়ে হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু রোববার ভোরে একবারে এত ইলিশ জালে উঠবে, তা কল্পনাও করিনি। দীর্ঘদিন পর এমন ধরা পাওয়ায় সবাই খুব খুশি।’স্থানীয় শাহপরীর দ্বীপ ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি আবদুল গণি বলেন, ‘অনেক দিন ধরে সাগরে ইলিশের দেখা কম মিলছিল। জেলেরা প্রতিদিন লোকসান গুনছিলেন। এই ধরনের বড় ধরা জেলেদের জন্য স্বস্তির খবর।’মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার প্রতিবছর নির্দিষ্ট সময় মাছ ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে। ৬৫ দিনের সামুদ্রিক মাছ আহরণ নিষেধাজ্ঞা এবং অক্টোবর মাসে ২২ দিনের বিশেষ নিষেধাজ্ঞা কার্যকর থাকায় ইলিশের উৎপাদন, আকার ও প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি শহিদুল আলম বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ফলেই ইলিশের উৎপাদন বাড়ছে। জেলেরা এখন আগের তুলনায় ভালো ফল পাচ্ছেন, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত।’দীর্ঘ সময় লোকসানের পর এমন বড় ধরা জেলেদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, টেকসই ব্যবস্থাপনা বজায় থাকলে সামনের মৌসুমে আরও ভালো ইলিশ ধরা পড়তে পারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে নিখোঁজের পরদিন নদীতে মিললো ইজিবাইক চালকের মরদেহ
রাজবাড়ীতে নিখোঁজের পরদিন নদীতে মিললো ইজিবাইক চালকের মরদেহ

রাজবাড়ীর কালুখালীতে আসলাম প্রামাণিক (৪২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার Read more

১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছে ঢাকার Read more

যুব এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক
যুব এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক সাফল্যের গল্প। বাহরাইনে চলমান তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো পদক জিতেছে Read more

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের Read more

ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু
ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি মন্দিরের দেয়াল ধসে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বুধবার (৩০ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন