দেশের পাঁচটি অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা ও পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে এসব এলাকার নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলপি গ্যাস আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা
এলপি গ্যাস আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্থিতিশীল রাখা এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে এলপিজি আমদানিতে বড় ধরনের নীতি সহায়তা ঘোষণা Read more

উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আখের ওরফে ফাকের (৬০) নামে এক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার Read more

ট্রাম্পের রহস্যময় বার্তায় বিশ্বজুড়ে উদ্বেগ
ট্রাম্পের রহস্যময় বার্তায় বিশ্বজুড়ে উদ্বেগ

ইরানকে দেওয়া সময়সীমা পার হওয়ার মুখেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি সংক্ষিপ্ত ও রহস্যময় বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Read more

তারেক রহমান যেদিন ফিরবে, দেশের চেহারা বদলে দিবে বিএনপি: মির্জা ফখরুল
তারেক রহমান যেদিন ফিরবে, দেশের চেহারা বদলে দিবে বিএনপি: মির্জা ফখরুল

তারেক রহমান খুব শিগগির দেশে আসবেন বলে উল্লেখ করেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,তারেক রহমান যেদিন বাংলাদেশে Read more

রাজধানীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর পুরান ঢাকায় টিউশনির বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় Read more

আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

প্রায় প্রতিদিনই বিশ্বে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় প্রথমদিকে অবস্থান করে ঢাকা। শহরটির বাতাস 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর' হয়ে উঠেছে। তারই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন