ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে বলে জানিয়েছে ফ্রান্স। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না। রবিবার (০৫ এপ্রিল) প্রেসটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভোত্রাঁ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, “না, ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে না।” তবে তিনি উল্লেখ করেন, ফ্রান্স কিছু উপাদান বিক্রির অনুমতি দিয়েছে, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয়। যেমন, আয়রন ডোমে ব্যবহারের জন্য প্রজেক্টাইল। সে সঙ্গে কিছু সরঞ্জাম রয়েছে যার একটি অংশ ফরাসি সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়।এর কয়েকদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স।মাখোঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্যারিসস্থ রাষ্ট্রদূত জোশুয়া জারকা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর বন্ধু দেশ হিসেবে বিবেচনা করা যাবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে সরকারি খাস জমি বিক্রির অভিযোগ!
গাজীপুরে সরকারি খাস জমি বিক্রির অভিযোগ!

গাজীপুরের সদর উপজেলার কাশিমপুরের লোহাকৈর মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমি দখল করে স্থানীয় ভূমিদস্যুরা প্লট আকারে বিক্রি করছে বলে অভিযোগ Read more

আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২৫ বছর, বিচার হবে কবে?
আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২৫ বছর, বিচার হবে কবে?

নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের ২৫ বছর পার হয়ে গেলেও বিচারিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। ২০০০ সালের ১৮ আগস্ট Read more

মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪
মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪

কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর বাজার এলাকায় বিসমিল্লাহ স’মিলের দোতলা টিনশেড অফিস কক্ষকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল মাদক কারবার। গোপন সংবাদের ভিত্তিতে Read more

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা
সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করাদেশের নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন