ইরানে আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) হামলা চালিয়ে সব কিছু গুড়িয়ে এক করে দেয়া হবে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রবিবার (৫ এপ্রিল) ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ হুমকি দেন তিনি। তবে এর পরপরই আবার ভিন্ন সুরে কথা বলেছেন তিনি।সংবাদমাধ্যম বিবিসি জানায়, রবিবার হুমকি দিয়ে পোস্ট দেয়ার কিছুক্ষণ পর ট্রাম্প আবার আশা প্রকাশ করেছেন যে, সোমবারের (৬ এপ্রিল) মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে।মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব।তবে ইরান বারবার জোর দিয়ে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি। এর আগে, ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করে পোস্টে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথটি (হরমুজ প্রণালী) খুলে না দিলে তারা ‘নরকে বাস করবে’।গেল ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ থাকা হরমুজ প্রণালীটি সোমবারের মধ্যে পুনরায় খুলে দেয়ার জন্য তেহরানকে দেয়া স্ব-আরোপিত সময়সীমার আগেই এই পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট।বড় হামলার ইঙ্গিত দিয়ে ট্রাম্প লেখেন, ‘মঙ্গলবার ইরানে একই সাথে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস পালিত হবে। এর মতো আর কিছুই হবে না!!!’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভির পর্দায় আজকের খেলা (৮ আগস্ট)
টিভির পর্দায় আজকের খেলা (৮ আগস্ট)

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামছে জিম্বাবুয়ে।ত্রিদেশীয় যুব Read more

ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে জরিমানা
ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে জরিমানা

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার  শ্রীতেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নিতাই চন্দ্র বর্মণ এবং তাহের Read more

টাঙ্গাইলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামে বাঁশঝাড়ের পাশে একটি গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) Read more

দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০
দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার Read more

‘পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে’
‘পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে’

রাজধানীর পিলখানা হত্যাকাণ্ড ছিল দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল। তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে Read more

২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান!
২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান!

চলতি মাসের ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন