বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি রোববার জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র সাথে আলোচনা করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।রোববার সাভারে বিকেএসপি পরিদর্শনে গিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদনের বর্তমান অবস্থা এবং পরবর্তী কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে সকাল বেলা তদন্ত কমিটি এসে প্রতিবেদন জমা দিয়ে গেছে এবং আমরা তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয় একটি মিটিং ডেকেছিলাম। সেই মিটিংয়ে আমরা আলাপ-আলোচনা করেছি এবং আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাল্লাহ।’তদন্ত কমিটিতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অসহযোগিতা এবং তার অনুপস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেখেন ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। তিনি অংশগ্রহণ করেননি নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনের ভেতরে রয়েছে এবং আমরা সেটি যাচাই-বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি সেটিও আমি দেখেছি। এটা আমরা আইসিসির সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত আপনাদের জানাবো।’এদিকে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে বোর্ড পরিচালকদের পদত্যাগ করানোর অভিযোগ তুলেছেন। সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি আমিনুল হক। তিনি বিষয়টি সাংবাদিকদের ওপর ছেড়ে দিয়ে বলেন, ‘আমি তো কিছুই জানি না এটা সম্পর্কে। ফেসবুকে তো আসলে সত্য কথা দেখি, মিথ্যা তথ্যও দেখি। তিনি সত্য বলেছেন নাকি মিথ্যা বলেছেন- তা আমি আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। আপনারা এটা যাচাই করে নেন যে তার ফেসবুকের স্ট্যাটাস সেখানে যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা।’ক্রীড়াঙ্গনের বিকেন্দ্রীকরণ নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ঢাকার সাভার বিকেএসপির মতো সমান সুযোগ-সুবিধা বিভাগীয় ও জেলা পর্যায়েও পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা চাই যে সেই বিভাগের যারা যে এলাকা থেকে আসতে চান তাদের আমরা সেই বিভাগের সেই এলাকায়ই রেখে দিতে চাই। এভাবে ইনশাল্লাহ আমরা সবগুলো বিকেএসপির সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবো।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের আরও ১টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের
ইসরায়েলের আরও ১টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শহর তাবরিজের আকাশসীমায় ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা Read more

রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত
রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত

রাশিয়ায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টাকালে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস তাদের এক Read more

বাঘায় দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
বাঘায় দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজশাহীর বাঘা সীমান্ত থেকে মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে ১৫৬ কেজি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি জরুরি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারে Read more

সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন দিল ইসরায়েলি বাহিনী
সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন দিল ইসরায়েলি বাহিনী

সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১২ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকার কুনেইত্রা প্রদেশের গোলান মালভূমির সীমান্তবর্তী আল-রাফিদ Read more

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন