দিনাজপুরের বিরামপুর উপজেলায় জ্বালানি তেল সরবরাহে অনিয়ম ও পরিমাপে কারচুপির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ফিলিং স্টেশনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানকালে বিএসটিআই-এর দিনাজপুর জেলা মেট্রোলজি পরিদর্শক মীর মো. সাইফ আলী এবং বিরামপুর উপজেলা ভূমি অফিসের নাজির জিলকাদ হোসেন উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দিওড় ইউনিয়নে অবস্থিত ‘মমতাজ তেলের পাম্প’-এর স্বত্বাধিকারী মোবাশ্বের আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর বিরুদ্ধে নির্ধারিত রিজার্ভের চেয়ে বেশি তেল মজুত রেখে সাধারণ ভোক্তাদের তেল সরবরাহে গড়িমসি করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।অন্যদিকে, ‘শারমিন ফিলিং স্টেশন’-এর মালিক মোজাম্মেল হোসেনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেখানে ডিজিটাল মেশিনে তেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে। তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি বা ওজনে কম দিলে কাউকে ছাড় দেওয়া হবে না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস-ট্রাকে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।শুক্রবার Read more

কোহলিকে ছাড়িয়ে মান্ধানার রেকর্ড
কোহলিকে ছাড়িয়ে মান্ধানার রেকর্ড

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য নজির গড়লেন স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে বেশ Read more

ফেরি না থাকায় আটকে তরমুজবাহী ট্রাক, সড়কেই নষ্ট হচ্ছে ফল
ফেরি না থাকায় আটকে তরমুজবাহী ট্রাক, সড়কেই নষ্ট হচ্ছে ফল

ঈদের ছুটে শেষে কর্মস্থলে ফেরা যাত্রীবাহী বাসের চাপ ও ফেরিসংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার তরমুজ। Read more

দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী
দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী

পবিত্র ঈদুল ফিতর মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। আর এই আনন্দযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দিনাজপুরের বিরামপুরে অতন্দ্র প্রহরীর Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। Read more

৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী
৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের আকাশে আজ দেখা যায়নি। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর (শনিবার) পালিত হবে।রবিবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন