বগুড়ার শেরপুর সরকারি ডি.জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। রবিবার (৫ এপ্রিল) সকাল থেকেই মাঠের এক কোণে তাঁবুর নিচে সারিবদ্ধভাবে সাজানো বুকশেলফ এ ভিড় জমাতে শুরু করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা বয়সী মানুষ।রবিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সিনিয়র সহসভাপতি পিয়ার হোসেন পিয়ার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, টাউন ক্লাব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, সরকারি ডিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।আয়োজকরা জানান, মেলায় দেশের বিভিন্ন লেখকের অন্তত ১০ হাজার বই স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে আগামী ৭ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত।বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই মেলার ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, “তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে বইমুখী করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একটি সভ্য জাতি গঠন এবং মানুষের মননশীলতার বিকাশে বই পড়ার বিকল্প নেই। সারা দেশের সব উপজেলায় এ ধরনের আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।”বিক্রয় ও বিপণন কর্মী রুবেল রানা জানান, মেলার দিনগুলোতে বইয়ের নির্ধারিত মূল্যের ওপর ২৫ থেকে ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে দর্শনার্থীদের সমাগম আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।মেলায় আসা কলেজ রোডের বাসিন্দা শবিতা রানী জানান, তিনি তার তিন সন্তানকে নিয়ে মেলায় এসেছেন। তিনি চান তার সন্তানরা বইয়ের মাধ্যমে অজানা বিশ্বকে জানুক এবং এলাকায় এমন আয়োজন মাঝে মাঝেই হোক।বইয়ের সেলফ এ নিজেদের পছন্দের বই খুঁজছিল মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছা. আঁখি আক্তার এবং ষষ্ঠ শ্রেণির কায়ফা, ইসরাত জাহান সমাপ্তি, অর্পিতা ও সাবরিনা। তারা জানায়, পাঠ্যবইয়ের পাশাপাশি মেলায় এসে পছন্দের গল্পের বই পড়তে তাদের খুব ভালো লাগছে। ইতিমধ্যে তারা বেশ কয়েকটি বই পছন্দ করে রেখেছে এবং আগামীকাল কিনবে।আয়োজক সূত্র আরও জানায়, মেলার দ্বিতীয় দিন ৬ এপ্রিল সোমবার মেলা চত্বরে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কনের বিষয়বস্তু হিসেবে থাকছে, যেমন খুশি আঁকো, গ্রামের দৃশ্য, ভাষা আন্দোলন ও জেলার ইতিহাস। মেলার শেষ দিন ৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বইমেলা শিক্ষার্থীদের পাঠাভ্যাস তৈরি এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাইয়ের ১২ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে
জুলাইয়ের ১২ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনে দেশে ১০৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার Read more

সরিষাবাড়ীতে দুর্ভোগের আরেক নাম কাঁচা রাস্তা
সরিষাবাড়ীতে দুর্ভোগের আরেক নাম কাঁচা রাস্তা

জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নের কাশিনাথপুর পূর্বপাড়া ঠান্ডু মিয়ার বাড়ি হতে নাথেরপাড়া দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা Read more

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি তুলে নতুন একটি প্রস্তাব তোলা হয়েছে। Read more

আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ২৭৯ ইসরায়েলি সেনা
আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ২৭৯ ইসরায়েলি সেনা

গত দেড় বছর ধরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ইসরায়েলের ২৭৯ সেনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যে দেশটির সেনাদের আত্মহননের চেষ্টার সংখ্যা Read more

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন হচ্ছে: কারা মহাপরিদর্শক
বাংলাদেশ জেলের নাম পরিবর্তন হচ্ছে: কারা মহাপরিদর্শক

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করছে কারা অধিদপ্তর। এর নতুন নাম হচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।মঙ্গলবার (২৬ আগস্ট) বকশীবাজারে Read more

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। আহত হয়েছেন চাচি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন