যশোরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) সকাল ৯ টায় সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে (শীলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে) টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান। বিকেল ৪ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে। এদিন যশোর সদর উপজেলা ও পৌরসভায় ৬ মাস থেকে ৫ বয়সের ২ হাজার ৫৮৪ শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হয়। আগামী ১৮ এপ্রিলের মধ্যে সদর উপজেলা ও পৌরসভায় নির্ধারিত বয়সের সকল শিশুকে টিকার আওতায় আনা হবে।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন,যশোর সদর উপজেলার ৯১ হাজার শিশুকে হাম-রুবেলারটিকার আওতায় আনা হবে। সফল কার্যক্রমের জন্য ১ লাখ ডোজ টিকা মজুদ রয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে এটি নিয়মিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগের বাকি জেলা ও উপজেলাগুলোতে চালু করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজিবুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, নগর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম, যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, ইউনিসেফ বিভাগীয় প্রতিনিধি তাপস কুমার হালদার প্রমুখ।সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, উদ্বোধনের দিন যশোরে ৬ মাস থেকে ৫ বয়সের ২ হাজার ৫৮৪ শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হয়। এরমধ্যে সদর উপজেলায় ২ হাজার ৪৭ শিশু ও পৌরসভায় ৫৩৭ শিশু রয়েছে।  প্রথম ধাপে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়ন ও পৌরসভার নির্ধারিত বয়সের শিশুরা হাম-রুবেলার টিকা পেয়েছে। আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, বয়সসীমার সব শিশুকে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে।যশোরের  সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি আছে। আগামী ১৮ এপ্রিলের মধ্যে যশোর সদর উপজেলা ও পৌরসভায় নির্ধারিত লক্ষ্যমাত্রার শিশুদের টিকার আওতায় আনা হবে।উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় যশোর জেলায় হামে আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে ৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে রোববার পর্যন্ত রোববার পর্যন্ত যশোর জেলায় হামে আক্রান্ত হয়েছে ২৭ শিশু। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাড়ালো ১৯৪ জন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন: রিজভী
হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন: রিজভী

শেখ হাসিনার শাসনামলে নির্বাচন কমিশন তার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।আজ Read more

ত্রিশালে ইয়াবা-হেরোইনসহ চার মাদক কারবারি আটক
ত্রিশালে ইয়াবা-হেরোইনসহ চার মাদক কারবারি আটক

নয়শত পঞ্চাশ পিচ ইয়াবা ও ১১৬ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে আটক করেছে ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ। তাদেরকে আদালতে প্রেরণ Read more

‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’
‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’

ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বুধবার (০৭ জানুয়ারি) ইউক্রেনে অভিযানরত রুশ সেনাদের Read more

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে  ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. শুভ ছৈয়ল Read more

ববির ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি
ববির ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

চলমান শিক্ষার্থী আন্দোলন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, Read more

শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার
শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার

দৃষ্টিশক্তিহীন চোখ, কিন্তু হৃদয়ের আলোয় উদ্ভাসিত এক নাম জোনাকি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের এই তরুণী জন্ম থেকেই অন্ধ, তবুও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন