মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিার (৫ এপ্রিল) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি। এসময় সরকার নির্ধারিত ১১৬ টাকা লিটার মূল্যের পেট্রোল ১৫০-১৬০ টাকায় বিক্রির অপরাধে মেসার্স জিল্লুর রহমান নামের একটি প্রতিষ্ঠানের মালিক জিল্লুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রির জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এর আগে গত শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় রাইসা মোটরস নামের একটি তেলের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। এ সময় সরকার নির্ধারিত ১২০ টাকা লিটার মূল্যের অকটেন ১৫০-১৬০ টাকায় বিক্রির দায়ে রাইসা মোটরসের মালিক সাইদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চমক রেখে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
চমক রেখে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

মিচেল মার্শের নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া। ঘোষিত এ দলে বেশ কয়েকটি চমক রেখেছে Read more

যশোরে ভুয়া ডা. রবকে ১০ দিনের কারাদণ্ড
যশোরে ভুয়া ডা. রবকে ১০ দিনের কারাদণ্ড

এমবিবিএস ডিগ্রি না থাকলেও নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগীদের চিকিৎসা ও অপারেশন করে আসছিলেন এইচ এস এম আব্দুর রব। যশোর Read more

বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী
বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ৩টি পদে ০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Read more

এসএসসি’র ফরম ফিলাপ নিয়ে যা জানা গেল
এসএসসি’র ফরম ফিলাপ নিয়ে যা জানা গেল

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে Read more

গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!
গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে একাধিক চোরাই জ্বালানি তেলের দোকান। প্রতিদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন