বরগুনার তালতলী উপজেলার কৃষি ব্যবস্থাপনার ৭১ টি প্রবাহিত খাল অস্তিত্ব সংকটে। দখল, দূষণ আর পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুস্ক মৌসুমে তিব্র সেচ সংকট ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় অনাবাদি হয়ে পড়েছে চাষের জমি। তবে উপজেলা প্রশাসন বলছে, জমিগুলো চাষের আওতায় আনার জন্য কাজ শুরু করা হয়েছে।জানা গেছে, উপজেলার পায়রা নদী, অন্ধারমানিক নদী এবং বঙ্গোপসাগরের স্রোতে তৈরি হয়েছে শতাধিক শাখা খাল। একসময় এই খালগুলোতেই শীত মৌসুমের জন্য মিঠা পানি সংরক্ষণ করা হতো আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন হতো।কৃষকদের অভিযোগ, গত ২ যুগ ধরে উপজেলার অন্তত ৭১ টি খাল দখল করেছে দখলদাররা।‌ কোথাও প্রভাবশালীরা নির্মাণ করেছেন পাকা স্থাপনা। আবার কোথাও কোথাও খালগুলোতে পলি জমে ভরাট হয়ে তৈরি হয়েছে সমতল ভূমি। এতে শুষ্ক মৌসুমে পানির অভাবে বোরো বা রবি শস্য আবাদ করতে পারছেন না। আবার বর্ষা এলে পানি নামার পথ না থাকায় সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। এর ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। খননের মাধ্যমে এসব খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের।কৃষক মহারাজ মিয়া, হাসান মল্লিক ও ইসমাইল মৃধা বলেন, ‘আগে শীতকালে এই খালগুলো দিয়াই আমরা বোরো ধান আর তরমুজ চাষ করতাম। এহন খাল আছে নামে, কামে নাই। চারদিকে শুধু মাটি আর সবুজ ঘাস। পানি না থাকায় বিঘার পর বিঘা জমি অনাবাদি পইড়া থাকে। অন্যদিকে, বর্ষা কালে একটু বৃষ্টি হইলেই তলইয়া যায় সব। খালের মুখ দখল কইরা পাকা ঘর তুলছে প্রভাবশালীরা, পানি নামার কোনো পথ নাই। আমাগো ঘাম ঝরানো ফসল পানির তলে পইচা যায়। সরকারের কাছে আকুল আবেদন—এই খালগুলো যেন দ্রুত পুনঃ খননের ব্যবস্থা করেন।’তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খনন যোগ্য খালের তালিকা তৈরি করা হয়েছে। দ্রুত এসব খাল দখলমুক্ত করে পুনঃ খননের মাধ্যমে প্রাণ ফিরিয়ে আনা হবে। কৃষককের মুখে হাসি ফোটাতে দ্রুত খালগুলো খনন ও দখলমুক্ত করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়াইগ্রামে ভুয়া সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক এজাহার
বড়াইগ্রামে ভুয়া সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক এজাহার

নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। চাঁদা আদায়ের সময় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত Read more

এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচনের পর আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০৪ নভেম্বর) Read more

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।ফ্রান্সের আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা Read more

নিখোঁজের ১৯ দিন পর অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের ১৯ দিন পর অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৯ দিন পর এক অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে Read more

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে Read more

৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স
৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটার যে ব্যাট হাতে নিয়েই আবারও মাঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন