সিরাজগঞ্জে বেড়েছে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব। গত এক সপ্তাহে ৩৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। হামের টিকা দেওয়ার আগেই এ রোগে আক্রান্ত হচ্ছে অধিকাংশ শিশু। এতে দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা।পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হাম ছড়িয়ে পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান স্বাস্থ্য বিভাগের।সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, গত মাসের ২৯ মার্চ থেকে হাম রোগী কাউন্ট শুরু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। এসব রোগী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে মনসুর আলী মেডিকেলে ১২ জন, উল্লাপাড়ায় ১ জন, বেলকুচিতে ১ ও চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছে। সারাদেশে হাম রোগীর সংখ্যা বাড়ার প্রেক্ষাপটে শহীদ এম মনসুর আলী হাসপাতালেও খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড।পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হাম সিরাজগঞ্জে আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা ব্যক্তিরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শারদীয় উৎসবে জবিতে ১২ দিন পরীক্ষা বন্ধ
শারদীয় উৎসবে জবিতে ১২ দিন পরীক্ষা বন্ধ

শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টানা ১২ দিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে Read more

চট্টগ্রামে নৌযান ডুবে নিখোঁজ আরও এক জেলের লাশ উদ্ধার
চট্টগ্রামে নৌযান ডুবে নিখোঁজ আরও এক জেলের লাশ উদ্ধার

চট্টগ্রাম উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযান ডুবে নিখোঁজ থাকা আরও এক জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (১০ আগস্ট) সকাল Read more

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  উপলক্ষে নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Read more

দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশীর লাশ উদ্ধার!
দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশীর লাশ উদ্ধার!

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের উইটব্যাংক এলাকায় কাজী মহি উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশীর লাশ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ।  নিহত মহি Read more

গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন আজহারি
গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন আজহারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে চলমান অনশন কর্মসূচির মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন