বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাদের বর্তমান কর্মস্থল থেকে নতুন পদে পদায়ন করা হয়েছে।শনিবার (০৪ এপ্রিল) পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তারা তাদের নামের পাশে উল্লিখিত পদে ও স্থানে দায়িত্ব পালন করবেন।বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে সহকারী পুলিশ সুপার হিসেবে র‍্যাবে পাঠানো হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকেও র‍্যাবের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া টিডিএস-এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৯ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনাকে পুলিশের এন্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সদ্য বরখাস্ত রুশ মন্ত্রীর মরদেহ মিলল গাড়ির ভেতর, শরীরে গুলির চিহ্ন
সদ্য বরখাস্ত রুশ মন্ত্রীর মরদেহ মিলল গাড়ির ভেতর, শরীরে গুলির চিহ্ন

বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়ার এক মন্ত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে দেশটির তদন্ত কর্মকর্তা। তার শরীরে গুলির চিহ্ন পাওয়া Read more

ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে ফাঁসির দড়িতে পুত্রবধুকে ঝুলতে দেখে আতকে ওঠেন নিহতের শশুর। অতঃপর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক Read more

পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬
পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

ঐক্যবদ্ধভাবে সঙ্কট মোকাবেলা করার আহ্বান তারেক রহমানের
ঐক্যবদ্ধভাবে সঙ্কট মোকাবেলা করার আহ্বান তারেক রহমানের

মাইলস্টোন ইস্যুতে প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে Read more

যশোরের বজ্রপাতে কৃষক নিহত
যশোরের বজ্রপাতে কৃষক নিহত

যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০)  নামে এক কৃষক নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে দিকে প্রবল বৃষ্টির মধ্যে  ক্ষেতে ধান Read more

কিশোরগঞ্জে ১০ জনের প্রার্থীতা বাতিল
কিশোরগঞ্জে ১০ জনের প্রার্থীতা বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাই কার্যক্রম শেষে ১০ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।কিশোরগঞ্জ জেলা প্রশাসকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন