ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেসরকারি আহমেদ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে রাকিবা আক্তার (১৮) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে রবিবার (৫ এপ্রিল) সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন। নিহত রাকিবা আক্তার উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের মিজান মিয়ার মেয়ে।প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে প্রসব ব্যথা উঠলে রাকিবা আক্তারকে আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার সময় তিনি সুস্থ ছিলেন এবং স্বাভাবিক প্রসবের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সিজার করার সিদ্ধান্ত নেয়। পরে গাইনী চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামান তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান।প্রসূতির বাবা মিজান মিয়া অভিযোগ করে বলেন, আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ ছিল। ডাক্তাররা হঠাৎ করে সিজারের কথা বলেন। পরে আমার নাতি জন্ম নিলেও মেয়েকে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। এরপর কুমিল্লা নেওয়ার কথা বলা হয়। তখন আমার সন্দেহ হয়। পরে মেয়েকে দেখতে গিয়ে দেখি আমার মেয়ে মারা গেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।প্রসূতির মা রেহেনা আক্তার বলেন, আমরা নরমাল ডেলিভারির জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তারা আমার সুস্থ মেয়েকে ওটিতে নিয়ে যায়। পরে গিয়ে দেখি আমার মেয়ের মৃত্যু হয়েছে। ডাক্তারদের ভুল চিকিৎসার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।অনুসন্ধানে জানাযায়, ঘটনার পর রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে প্রসূতির স্বজনদের সঙ্গে রফাদফার চেষ্টা করে। তবে মৃত্যুর দায় কেউ স্বীকার না করায় উত্তেজনা বাড়তে থাকে। পরে রবিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায় এবং বিক্ষোভ করেন। অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর (সার্কেল) পিয়াস বসাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মার সেই কাকন বাহিনীর আস্তানায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩
পদ্মার সেই কাকন বাহিনীর আস্তানায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া এবং পার্শ্ববর্তী নাটোরের লালপুরে পদ্মা নদীর সন্ত্রাসী বাহিনী আলোচিত আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর আস্তানায় অভিযান Read more

গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল ২০ ফিলিস্তিনির
গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল ২০ ফিলিস্তিনির

গাজার মধ্যাঞ্চলে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে অন্তত ২০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ সময় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে Read more

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর সদরে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য তাহমিদ উল্যাহ (১৮) হত্যার ঘটনায় জড়িত এক ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

ব্যাটারি পুড়িয়ে তৈরি হয় সীসা, ধোঁয়ায় বিষাক্ত হচ্ছে ময়মনসিংহের বাতাস
ব্যাটারি পুড়িয়ে তৈরি হয় সীসা, ধোঁয়ায় বিষাক্ত হচ্ছে ময়মনসিংহের বাতাস

ময়মনসিংহ শহরের চরকালীবাড়ি এলাকায় রাত নামলেই শুরু হয় পুরোনো ব্যাটারি পোড়ানোর কাজ। গোপনে কারখানায় পুরনো ব্যাটারি পুড়িয়ে তৈরি করা হয় Read more

এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন সাদ্দাম
এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন সাদ্দাম

বাংলাদেশে সরকারের পতনের পর নিরাপত্তার খোঁজে দেশ ছেড়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। অনেকেই আশ্রয় নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী Read more

বোমার আঘাতে দুই ইসরায়েলি সেনা নিহত
বোমার আঘাতে দুই ইসরায়েলি সেনা নিহত

গাজার দক্ষিণাঞ্চল রাফাতে অভিযান চালাতে গিয়ে টানেলের মধ্যে পেতে রাখা বোমার আঘাতে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন